Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

থানায় অভিযোগ দিয়ে বাড়িছাড়া বাঘারপাড়ার নারায়ণ চন্দ্র

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ১০:১৬ পিএম
থানায় অভিযোগ দিয়ে বাড়িছাড়া বাঘারপাড়ার নারায়ণ চন্দ্র

যশোরের বাঘারপাড়ায় মারামারির ঘটনায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়ে উল্টো বাড়িছাড়া হয়েছেন নারায়ণ চন্দ্র রায় নামে এক ব্যক্তি। নারায়ণ চন্দ্র উপজেলার মাঝিয়ালী গ্রামের বাসিন্দা। অভিযোগ প্রত্যাহার না করলে স্থানীয় জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম তাকে মারপিটের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় নারায়ণ চন্দ্র বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় বুধবার (১৩ মে) জেলা বিএনপির সভাপতির কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সাথে দেখার জন্য ভুক্তভোগীকে সেটি সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল মাঝিয়ালী গ্রামের দীপঙ্কর রায় ও তার সহযোগীরা নারায়ণ চন্দ্র রায়ের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পরিবারের সদস্যদের মারপিট করে। এ ঘটনায় নারায়ণ চন্দ্র বাঘারপাড়া থানায় একটি লিখিত অভিযোগ এবং নির্বাহী আদালতে মামলা করেন। অভিযোগের পর থেকেই দীপঙ্কর রায়ের পক্ষ নিয়ে জহুরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন নারায়ণ চন্দ্রকে। বর্তমানে মনিরুলের ভয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। নারায়ণ চন্দ্র রায় অবিলম্বে থানায় করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড এবং জেলা বিএনপির কাছে দেওয়া অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)