Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাংবাদিককে লাঞ্ছিত করে বাপবেটা আইনজীবী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৭:১৫ পিএম
সাংবাদিককে লাঞ্ছিত করে বাপবেটা আইনজীবী বহিষ্কার

যশোরের বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক বেনজিন খানকে আদালত চত্বরে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আইনজীবী আব্দুল লতিফ খোকন এবং তার ছেলে আইনজীবী মেহেদী ইমাম বাপ্পীকে সাময়িক বহিষ্কার করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। রোববার সমিতির নির্বাহী কমিটির সভায় তাঁদের কারণ দর্শানোর নোটিশের (শোকজ) জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ গফুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৪ মার্চ সাংবাদিক বেনজিন খান আইনজীবী সমিতির কার্যালয়ে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আদালত চত্বরে আইনজীবী আব্দুল লতিফ খোকন ও তার ছেলে আইনজীবী মেহেদী ইমাম বাপ্পী তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং শারীরিক হেনস্তা করেছেন। এই অভিযোগের প্রেক্ষিতে গত ২৫ মার্চ অভিযুক্ত দুই আইনজীবীকে শোকজ করা হয়। রোববার নির্বাহী কমিটির সভায় তাঁদের দাখিলকৃত লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় তাঁদের সাময়িক বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া, সাংবাদিক বেনজিন খানের বিরুদ্ধে অ্যাডভোকেট তপুর করা একটি পাল্টা লিখিত অভিযোগ আমলে না নিয়ে সরাসরি খারিজ করে দিয়েছে সমিতি।

গত মঙ্গলবার একটি মামলায় হাজিরা দিতে সাংবাদিক বেনজিন খান জজ আদালতে যান। সেখানে পূর্ব পরিচিত আইনজীবী আব্দুল লতিফ খোকনের সঙ্গে সৌজন্যমূলক হ্যান্ডশেক করে তিনি বলেন, ‘একদিন তো আমাদের সবাইকে কবরে যেতে হবে।’ এই স্বাভাবিক কথায় ক্ষিপ্ত হয়ে ওই আইনজীবী ও তার ছেলে সাংবাদিকের ওপর চড়াও হন এবং জনসম্মুখে তাঁকে লাঞ্ছিত ও হুমকি প্রদান করেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)