Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৩:১৭ পিএম
আপডেট : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৩:৩৪ পিএম
আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবসে যশোরে কর্মসূচি

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে “বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন” (বিডিইআরএম)। ছবি: ধ্রুব নিউজ

আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে “বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন” (বিডিইআরএম)। রোববার সকালে যশোর প্রেসক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচি থেকে দলিত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় সরকারের কাছে ৮ দফা দাবি উত্থাপন করা হয়।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি সূর্য বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আধুনিক যুগেও যশোরের বিভিন্ন এলাকায় দলিত জনগোষ্ঠীর মানুষ চরম সামাজিক বৈষম্যের শিকার হচ্ছেন। বক্তারা যশোরের সুনির্দিষ্টভাবে কিছু এলাকার নাম উল্লেখ করে অভিযোগ করেন। তারা বলেন, সদর উপজেলার চুড়ামনকাঠি, শ্যামনগর, দত্তপাড়া, এড়েন্দা ও খাজুরা এলাকায় দলিত সম্প্রদায়ের মানুষরা বন্ধু-স্বজনদের সঙ্গে একত্রে বসে খাবার খাওয়ার অধিকারটুকুও পাচ্ছেন না। এই অমানবিক প্রথা বন্ধে জেলা প্রশাসকের হস্তক্ষেপ  কামনা করেছেন তারা।

মানববন্ধন থেকে বৈষম্য নিরসনে সরকারের কাছে আটটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবি গুলো হল আইনি সংস্কার 'বৈষম্য বিরোধী বিল-২০২২' সংশোধন করে দ্রুত পাস করা, সরকারি বিশ্ববিদ্যালয় ও চাকরিতে দলিতদের জন্য বিশেষ কোটা চালু, জাতীয় শুমারিতে দলিতদের পৃথক জাতিসত্তা হিসেবে স্বীকৃতি প্রদান, জাতীয় বাজেটে দলিতদের উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ বৃদ্ধি, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সমস্যা সমাধান ও ভূমি অধিকার নিশ্চিত করা, পরিচ্ছন্নতাকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী প্রদান, জাতীয় সংসদে দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বেকার যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)