Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জামায়াত করায় ঈমামকে অব্যহতি!

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১০:৫২ এ এম
আপডেট : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ১২:৩৬ পিএম
জামায়াত করায় ঈমামকে অব্যহতি!

ঈমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক। ছবি: ধ্রুব নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামির সাথে যুক্ত থাকায় মসজিদের ঈমামকে  জোরপূর্বক ইমামতি থেকে অব্যহতি নিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেউলী গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে,  দেউলী গ্রামের মাঝের পাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোজাম্মেল হক দীর্ঘ ছয় সাত বছর যাবত  ইমামতি করে আসছিলেন। গত ১২ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে ওই মসজিদের মুসল্লি বিএনপি নেতা মোস্তফা, ইয়ার আলী ও আব্দুল ওহাবসহ আরো অনেকে বিভিন্ন রকম হুমকী সহ ইমামতির চাকরি ছাড়ার চাপ প্রয়োগ করে আসছিলেন।

অবশেষে বাধ্য হয়ে ২৭ মার্চ শুক্রবার জুম্মার নামাজের সময় ইমামতির চাকরি থেকে অব্যহতি নিতে বাধ্য করা হয়।

ওই মসজিদের এক মুসল্লি জানিয়েছেন, ইমাম মোজাম্মেলের সাথে যা করা করা হয়েছে তাকে জুলুম বলে। একজন ইমাম যদি জুলুমের শিকার হন  তাহলে সাধারণ মানুষের আর ঠাঁই থাকে না। 

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)