Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৯ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মজুদ থাকতেও পাম্প বন্ধ রাখায় যাত্রিক ফিলিং স্টেশনে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৯ মার্চ,২০২৬, ০৭:৪৭ পিএম
মজুদ থাকতেও পাম্প বন্ধ রাখায় যাত্রিক ফিলিং স্টেশনে জরিমানা

যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে তেল মজুদ রেখে পাম্প বন্ধ রাখে কতৃপক্ষ। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে তেল মজুদ রেখে বিক্রি না করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার পরিচালিত এ অভিযনের নেতৃত্ব দেন সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।

যশোরে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে গতকাল ভ্রাম্যমাণ আদালত শহর ও শহরতীর বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শন করেছে। 

বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযোগের ভিত্তিতে শহরের খুলনা বাসস্টান্ড এলাকার যাত্রিক ফিলিং স্টেশনে অভিযান চালান। এ সময় পাম্পের মেশিনের গায়ে তেল নেই সাইবোর্ড দেখতে পায় আদালত। তাৎক্ষনিক তাদের রিজার্ভ ট্যাংকের মজুদ পরীক্ষা করে ৮শ’ লিটার তেলের মুজদ পাওয়ায় যায়। এ অপরাধে পাম্প কতৃপক্ষের নামে মামলা দিয়ে ভোক্তা অধিকার আইনে ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং কোনো অনিয়ম সহ্য করা হবে না। ইচ্ছাকৃতভাবে তেল সরবরাহ বন্ধ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা গুরুতর অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এদিকে, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাকি রাখতে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৮টি তেলের পাম্প পরিদর্শন করেছে। পরিদর্শন কালে করিম ফিলিং স্টেশন, চলন্তিকা ফিলিং স্টেশন, প্রাইম ফিলিং স্টেশন, চয়নিকা ফিলিং স্টেশন, জালালউদ্দিন ফিলিং স্টেশন, আমিন ফিলিং স্টেশন এবং মনিহার সংলগ্ন মনির উদ্দিন ফিলিং স্টেশনে তেলের মজুদ ও বিক্রয় কার্যক্রম পরীক্ষা করে দেখা হয়। এ সব পাম্পে তেলের মজুদ ও বিক্রির হিসাব সন্তোষজনক পাওয়ার পরও ভবিষ্যতে যেন কোনো অনিয়ম না ঘটে সে ব্যাপারে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)