Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১০:১০ পিএম
যশোরে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে কুপিয়ে জখম

যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লুৎফর রহমান (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

ক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের গুলবাপপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আহত লুৎফর রহমান গুলবাপপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার বেলতলা শ্যামনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় লুৎফর রহমান নিজের গ্রাম গুলবাপপুরে বেড়াতে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা একই এলাকার জাহিদুল (৩২), ফিরু মিয়া (৪০) ও আহাম্মদ আলীসহ (৫০) বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো চাকু দিয়ে তার ডান হাতে আঘাত করে গুরুতর জখম করে এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারপিট করে।

হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত লুৎফর রহমানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। ঝিকরগাছা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)