নিজস্ব প্রতিবেদক
১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব। মঙ্গলবার সন্ধ্যায় সদরের এনায়েতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মাসুদ হোসেন ওরফে মাসুদ রানা হাশিমপুর গ্রামের মধ্যপাড়ার নওশের মোল্লার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল এনয়েতপুর গ্রামে অভিযান চালায়। এসময় সন্দেহজনক ভাবে মাসুদকে আটক ও দেহ তল্লাশি করে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক মাদুসকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। গতকাল আটক মাসুদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ধ্রুব/এস.আই