Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই: অধ্যাপক নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১০:০১ পিএম
বিএনপিকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই: অধ্যাপক নার্গিস বেগম

বক্তব্য দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস ছবি: ধ্রুব নিউজ

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, “বিএনপিকে রাজপথে নামার হুমকি দিয়ে কোনো লাভ হবে না। রাজপথ পাড়ি দেওয়ার সুদীর্ঘ অভিজ্ঞতা ও লড়াইয়ের ইতিহাস বিএনপির আছে। আমরা সেই বন্ধুর পথ পাড়ি দিয়েই আজকের অবস্থানে এসেছি।”

শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে নার্গিস বেগম বলেন, “একটি নির্দিষ্ট দল বিএনপিকে রাজপথে নামার হুমকি দিচ্ছে। তাদের জানা উচিত, যেকোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত কীভাবে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপির ভালো করেই জানা আছে।”

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পটপরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, “দীর্ঘ সময় পর দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার আমরা পেয়েছি। এই সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই জনগণের কাছে দেওয়া ওয়াদা পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, “আজকে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, আমাদের ব্যক্তিগত কোনো ক্ষমতা নেই। আসল ক্ষমতা তাদের হাতে, যারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সাংবিধানিক কাঠামো অনুযায়ী জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই দেশ পরিচালিত হবে।”

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এছাড়াও বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক কাজী আজম এবং নগর সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো কাজ করার আহ্বান জানান।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)