Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়ায় স্ত্রী’র ধারালো দা’র কোপে স্বামী জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৯:১৪ পিএম
বাঘারপাড়ায় স্ত্রী’র ধারালো দা’র কোপে স্বামী জখম

বাঘারপাড়ায় স্ত্রী’র ধারালো দা’র কোপে জখম স্বামী মাসুম বিল্লাহ। ছবি: সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে স্বামীকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে উপজেলার দরাজহাট ইউনিয়নের মহিরণ গ্রামে এই ঘটনা ঘটে।

​আহত ব্যক্তির নাম মো. মাসুম বিল্লাহ (৩৩)। তিনি ওই গ্রামের মৃত সুরত আলীর ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

​পুলিশ  সূত্রে জানা গেছে, আজ বেলা দুইটার দিকে পারিবারিক বিষয় নিয়ে মাসুম বিল্লাহর সঙ্গে তার স্ত্রী’র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাসুমের স্ত্রী ঘরে থাকা ধারালো দা দিয়ে তাকে আঘাত করেন। এতে তার দুই হাত গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় মাসুম বিল্লাহ নিজেই বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। তবে জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে রাত সাড়ে সাতটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর দুই হাতে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)