ধ্রুব নিউজ
বেনাপোলে “স্টাইল বাজারের” র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
বেনাপোল বাজারের লালমিয়া সুপার মার্কেটে স্টাইল বাজারের আয়োজনে জমকালো র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান মাসজুড়ে ক্রেতাদের কেনাকাটায় উৎসাহ দিতে কেনাকাটার সাথে আগেই লটারি টিকিট দেয়া হয়।
এই আয়োজনের সমাপনী অনুষ্ঠান ঈদের চতুর্থ দিন সন্ধ্যা সাতটায় মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। এতে ক্রেতা, দর্শনার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, র্যাফেল ড্র’র মাধ্যমে মোট ৩০টি আকর্ষণীয় পুরস্কার বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয়। প্রথম পুরস্কার হিসেবে একটি এলইডি রঙিন টেলিভিশন, দ্বিতীয় পুরস্কার একটি স্মার্টফোন এবং তৃতীয় পুরস্কার একটি মোবাইল ফোন দেওয়া হয়। এ ছাড়া অন্যান্য বিজয়ীদের মধ্যেও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
উপস্থিত অতিথিরা করতালির মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
স্টাইল বাজারের প্রোপ্রাইটর সজিবুর রহমান বলেন, ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং তাদের আনন্দ দিতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা জানান, এ ধরনের আয়োজন বাজারের কেনাকাটায় উৎসবের আমেজ সৃষ্টি করে এবং ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করে। সব মিলিয়ে আয়োজনটি ছিল আনন্দ, উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশে ভরপুর এক মিলনমেলা।
ধ্রুব/এস.আই