Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঝরল দুই তরুণের প্রাণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৮:০৯ পিএম
আপডেট : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৯:০৬ পিএম
শার্শায় গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা: ঝরল দুই তরুণের প্রাণ

নিহত আপন ও তৌহিদ ছবি: ধ্রুব নিউজ

বেনাপোল : যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আপন (১৬) ও তৌহিদ হোসেন (১৯) নামে দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) রাতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিপন হোসেনের ছেলে আপন এবং মিলন হোসেনের ছেলে তৌহিদ হোসেন উভয়েই রাজগঞ্জ এলাকার খলশী গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল নিয়ে তারা বেনাপোল থেকে পুটখালীর দিকে যাচ্ছিলেন। উত্তর বারোপোতা বিজিবি পোস্টের অদূরে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি মেহগনি গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুজনেই গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে এবং আইনি প্রক্রিয়া চলমান রেখেছে। তবে এই দুর্ঘটনা স্থানীয়দের মাঝে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এলাকাবাসীর মতে, উত্তর বারোপোতা থেকে পুটখালী পর্যন্ত সড়কটি তুলনামূলক সরু এবং সেখানে গতিরোধক বা পর্যাপ্ত সতর্কতামূলক সংকেত নেই। বিশেষ করে রাতের বেলা দৃশ্যমানতা কম থাকায় এবং সড়কের বাঁকগুলোতে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন প্রাণহানি ঘটছে।এই দুর্ঘটনা শুধু দুটি পরিবারের স্বপ্ন ভেঙে দেয়নি, বরং সড়ক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের নজরদারি এবং অভিভাবকদের সচেতনতার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এখন কার্যকর পদক্ষেপ ও সম্মিলিত সামাজিক সচেতনতা প্রয়োজন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)