Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মাদক মামলায় দুইজনের নামে থানায় মামলা

চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৮:৫৫ পিএম
আপডেট : বুধবার, ২৫ মার্চ,২০২৬, ০৯:১৫ পিএম
চৌগাছায় ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা

মাদক মামলায় দুইজনের নামে থানায় মামলা ও ভ্রাম্যমান আদালতে ৪ জনের সাজা দেয়া হয়। ছবি: ধ্রুব নিউজ

চৌগাছায় আলাদা অভিযানে বিভিন্ন প্রকার মাদকসহ ৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা ও বাকি ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্রে জানাগেছে, বুধবার সকালে চৌগাছার কংশারীপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত হামেজ উদ্দিনের ছেলে হোচেন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় এসকফ সিরাপ জব্দ করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় নিয়মিত মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সকাল সাড়ে ১০টার দিকে সুখপুকুরিয়া পুড়োপাড়া খালপাড়া থেকে লনু মিয়ার ছেলে আকতার হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ১০ লিটার চোলাইমদ জব্দ করা হয়। এই ঘটনায় চৌগাছা থানায় আরও একটি মামলা করা হয়েছে।

এছাড়া, ৫০ গ্রাম করে গাঁজা নিজের কাছে রাখার অভিযোগে চানপুর গ্রামের মুনতাজ আলীর ছেলে মোমিন, মৃত ইউসুফ আলীর ছেলে নজরুল ইসলাম, মৃত দাউদ আলী বিশ্বাসের ছেলে ইজাজুল ইসলাম ও কয়ারপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলামকে আটক করা হয়। আটক চারজনকে উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম ভ্রাম্যমান আদালতের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত প্রত্যেকে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)