Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ৭ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উপহার নিয়ে ক্ষতিগ্রস্তদের আঙিনায় স্বয়ং সংসদ সদস্য

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৭ মার্চ,২০২৬, ১২:৩৩ পিএম
উপহার নিয়ে ক্ষতিগ্রস্তদের আঙিনায় স্বয়ং সংসদ সদস্য

ক্ষতিগ্রস্তদের আঙিনায় হাজির হলেন স্বয়ং সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। ছবি: ধ্রুব নিউজ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সাথে নিয়ে গেলেন পরম মমতায় ভরা উপহার। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিভৃতে চোখের জল ফেলছিলেন, আজ তাদের উঠানে দাঁড়িয়ে পরম অভিভাবকের মতো সান্ত্বনা দিলেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি।

শনিবার (৭ মার্চ) সকাল থেকেই ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে এক অন্যরকম আবহাওয়া বিরাজ করছিল। সাধারণত সংসদ সদস্যদের দেখা মেলে বড় কোনো সভায় বা মঞ্চে, কিন্তু আজ ডা. ফরিদকে দেখা গেল ক্ষতিগ্রস্তদের বাড়ির দাওয়ায়। ঝিকরগাছার ১০০টি এবং চৌগাছার ৫০টি পরিবারের আঙিনায় তিনি নিজে গিয়ে উপস্থিত হন।

নিজে উপস্থিত থেকে তিনি ১৫০টি পরিবারের হাতে তুলে দেন ৩ হাজার টাকা সমমূল্যের খাদ্য সামগ্রীর প্যাকেট। এই প্যাকেটগুলো কেবল কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য ছিল না, বরং ছিল একজন জনপ্রতিনিধির ভালোবাসা এবং সহমর্মিতার এক বড় নিদর্শন। নিজ দুয়ারে সংসদ সদস্যকে এভাবে পরম মমতায় ভরা উপহার নিয়ে হাজির হতে দেখে অনেকই আবেগে আপ্লুত হয়ে পড়েন।

প্রতিটি পরিবারের সাথে কথা বলার সময় ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তাদের মনে সাহস জোগান। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার। পছন্দের মানুষকে ভোট দেওয়ার কারণে কারও ওপর হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ যেন তার পরিবার-পরিজন নিয়ে নির্ভয়ে নিজ ঘরে বসবাস করতে পারে। এই জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করব।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান এবং স্পষ্টভাবে জানিয়ে দেন , যারা শান্তিকামী মানুষের ওপর হামলা করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

ডা. ফরিদ ঘোষণা দিয়েছেন, আজকের এই সহায়তা কেবল শুরু মাত্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যতক্ষণ না পুরোপুরি স্বাবলম্বী হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পুনর্বাসন প্রক্রিয়া ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)