Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঁকড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

বাঁকড়া(ঝিকরগাছা)প্রতিনিধি বাঁকড়া(ঝিকরগাছা)প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ২ মার্চ,২০২৬, ০৪:২৮ পিএম
বাঁকড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদকসেবীর কারাদণ্ড

মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে উপজেলার বাঁকড়া ইউনিয়নে এই অভিযান পরিচালিত হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা মোতাবেক অপরাধের গুরুত্ব বিবেচনায় তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: ১. জাহাঙ্গীর হোসেন: ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড। ২. জিল্লুর রহমান: ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড। ৩. প্রান্ত: ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ (একশত) টাকা করে আর্থিক জরিমানা আরোপ করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ঝিকরগাছার বিভিন্ন এলাকায় এই ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের যথাযথ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)