Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় জামায়াতের নারী শক্তির ‘বিস্ফোরণ’ হামলার প্রতিবাদে প্রতিরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৬:৪৮ এ এম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৫৯ পিএম
চৌগাছায় জামায়াতের নারী শক্তির ‘বিস্ফোরণ’  হামলার প্রতিবাদে প্রতিরোধের ডাক

চৌগাছায় নারীেদের বিক্ষোভের একাংশ ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছায় জামায়াতে ইসলামীর নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজপথে নেমেছে নারীদের বিশাল এক কাফেলা। বুধবার বিকেলে চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত বিক্ষোভ সমাবেশটি নারী কর্মীদের স্বতঃস্ফূর্ত ও রেকর্ডসংখ্যক উপস্থিতিতে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

বিক্ষোভ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণ পরিবেশ চেয়েছিলাম, কিন্তু প্রতিদ্বন্দ্বী ধানের শীষের সমর্থকেরা আমাদের নারী কর্মীদের ওপর বারবার কাপুরুষোচিত হামলা চালাচ্ছে। তাদের লাঞ্ছিত করা হচ্ছে, ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে।’

প্রশাসনের মধ্যস্থতায় উভয় পক্ষের সমঝোতা বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি ক্ষোভের সাথে প্রশ্ন করেন, সিদ্ধান্ত হওয়ার পরও কেন বারবার বাধা দেওয়া হচ্ছে? উপস্থিত হাজারো নারীর গগনবিদারী স্লোগানের মাঝে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এরপর এমন ঘটনা ঘটলে আর প্রতিবাদ নয়, সরাসরি প্রতিরোধ করা হবে। তিনি অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে উপস্থিত নারীদের এই উপস্থিতি কেবল একটি বিক্ষোভ ছিল না, বরং তা ছিল নারী শক্তির এক বিশাল মহড়া। বক্তারা বলেন, ভয়ভীতি উপেক্ষা করে নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে সাধারণ মানুষের সমর্থন কোন দিকে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া অঞ্চল নারী বিভাগের পরিচালক ফিরোজা ইসলাম রিমা, অঞ্চল সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি, ডা. মোসলেহ উদ্দিন ফরিদের স্ত্রী নাসরিন ফরিদ এবং জেলা ও উপজেলা মহিলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।

চৌগাছা উপজেলা আমির গোলাম মোর্শেদের সভাপতিত্বে ও সাবেক প্যানেল মেয়র কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিটি ছিল সাম্প্রতিক সময়ে এই এলাকায় নারীদের সবথেকে বড় কোনো রাজনৈতিক জমায়েত।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)