Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় কাঁচাবাজারে দোকান উচ্ছেদ তিন মাসের জন্য স্থগিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৭:৫৮ পিএম
চৌগাছায় কাঁচাবাজারে দোকান উচ্ছেদ তিন মাসের জন্য স্থগিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা কাঁচাবাজারে ইজারাভুক্ত দোকান থেকে উচ্ছেদ তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত ১৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নথি অনুযায়ী, চৌগাছা কাঁচাবাজারের ১২৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ইজারাভুক্ত দোকান থেকে মো. আব্দুল আজিজকে উচ্ছেদের জন্য গত ২৪ মে নোটিশ জারি করা হয়। যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব বিভাগের ডেপুটি রেভিনিউ কালেক্টরের স্বাক্ষরে জারি করা ওই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আব্দুল আজিজ নামে এক ব্যবসায়ী।

রিটে তার অভিযোগ, দোকানের জমির ভাড়া ও দখলসংক্রান্ত চুক্তি বিবেচনা না করেই তাকে উচ্ছেদের উদ্যোগ নেয়া হয়েছে। এ ঘটনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, যশোরের জেলা প্রশাসক, ডেপুটি রেভিনিউ কালেক্টর, চৌগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শহীদত পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিবাদী করা হয়েছে।

আদালত রুলে জানতে চেয়েছেন, উচ্ছেদের নোটিশটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও আইনগত কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না। একই সঙ্গে আবেদনকারীকে উচ্ছেদ না করার নির্দেশ দেয়া হবে না কেন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলা হয়েছে।

অ্যাডভোকেট শেখ আবু মুসা মুহাম্মদ আরিফ বলেন, আব্দুল আজিজের করা আবেদনের প্রেক্ষিতে তিন মাসের জন্য উচ্ছেদ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। 

এদিকে কাঁচাবাজারের মডেল মসজিদ নিমার্ণ কাজ করা ঠিকাদারে নামে মামলা করেছেন ইজারাদার আতিকুর রহমান লেন্টু। আতিকুর রহমান লেন্টু বলেন, গত বৃহস্পতিবার ঠিকাদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)