Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন নবী (সা.) উদ্‌যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর,২০২৬, ০৭:২২ পিএম
উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন নবী (সা.) উদ্‌যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন নবী (সা.) উদ্‌যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি: ধ্রুব নিউজ

যশোরে উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন নবী (সা.) উদ্‌যাপন, আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার শহরের টিচার্স অডিটোরিয়ামে উম্মুল কুরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমীন।

উম্মুল কুরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, নড়াইল জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন এবং চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মঈনুদ্দীন, আলহাজ্ব মতিউর রহমান ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)