Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরে শ্রমিকদের  টনপ্রতি মজুরি বাড়ছে ৫০ পয়সা

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১১:১৯ পিএম
বেনাপোল বন্দরে শ্রমিকদের  টনপ্রতি মজুরি বাড়ছে ৫০ পয়সা

দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস পেয়েছেন বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিকেরা। আগামী ১৫ দিনের মধ্যে বন্দরে নতুন ইকুইপমেন্ট (ফর্কলিফট, ক্রেনসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি) সংযোজন এবং শ্রমিকদের টনপ্রতি মজুরি ৫০ পয়সা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ তথ্য জানান ইউনিয়নের নেতৃবৃন্দ।

সমাবেশে উপস্থিত হয়ে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫-এর সভাপতি তবিবুর রহমান তবি বলেন, “শ্রমিকদের স্বার্থ রক্ষায় ইউনিয়ন সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। বন্দর পরিচালকের দেওয়া আশ্বাস বাস্তবায়নের জন্য নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে ইউনিয়নের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য দাবি নিয়ে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। সর্বশেষ বৈঠকে বন্দর পরিচালক আগামী ১৫ দিনের মধ্যে নতুন ইকুইপমেন্ট সংযোজন এবং টনপ্রতি ৫০ পয়সা মজুরি বৃদ্ধির আশ্বাস দিয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শ্রমিকদের কর্মপরিবেশের উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক মো. শামীম হোসেন জানান, শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। বন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করতে প্রয়োজনীয় নতুন ইকুইপমেন্ট সংযোজনের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে শ্রমিকদের টনপ্রতি ৫০ পয়সা মজুরি বৃদ্ধির বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যেই এসব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হবে। শ্রমিকদের সহযোগিতা অব্যাহত থাকলে বন্দরের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. আব্দুল মজিদ যুগ্ম সাধারণ সম্পাদক: মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক: মো. ইদ্রিস আলী, শ্রমিক নেতা: আবুল কাশেম, প্রচার সম্পাদক: ওমর ফারুক, কোষাধ্যক্ষ: মো. সবুজ হোসেন, শ্রমিক নেতা: লিংকন মেম্বার, সদস্য: জামির হোসেন প্রমুখ।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)