Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা রাব্বিকে দল থেকে বহিষ্কার, কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ০৯:০৪ পিএম
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রদল নেতা রাব্বিকে দল থেকে বহিষ্কার, কারাগারে প্রেরণ

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা ও গ্রেপ্তারের পর যশোর জেলা ছাত্রদলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে যশোরের চৌগাছা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সদস্য পদসহ সকল ধরনের সাংগঠনিক পদ থেকে আরাফাত হোসেন রাব্বিকে বহিষ্কার করা হলো। যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান বাপ্পি ও সদস্যসচিব মো. শাহ নেওয়াজ ইমরান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে শনিবার রাতে রাব্বিকে আটক করে চৌগাছা থানা পুলিশ। আজ আদালতে তাকে কারাগারে পাঠিয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)