Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ৩ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ভাইয়ের বিরুদ্ধে জমি ও বসতবাড়ি দখলের  অভিযোগে বোনের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২ আগস্ট,২০২৬, ১২:৩৮ পিএম
চৌগাছায় ভাইয়ের বিরুদ্ধে জমি ও বসতবাড়ি দখলের  অভিযোগে বোনের সংবাদ সম্মেলন

২ আগস্ট রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্নেহলতা পারভীন বিউটি (৪৮)। ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে ওয়ারেশী সম্পত্তি এবং বসতবাড়ি জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। ২ আগস্ট রোববার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাকাপুর গ্রামের মৃত হায়দার আলীর কন্যা স্নেহলতা পারভীন বিউটি (৪৮)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তাদের পিতা মরহুম হায়দার আলীর প্রায় ৪০ বিঘা জমি আইন অনুযায়ী ওয়ারেশদের মধ্যে বণ্টন হয়। তবে তার ছোট ভাই আল-ইমরানের কিছু অংশ অবৈধভাবে দখল করাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যারিস্টার এ কে এম মোর্তজা রাসেল, অপর ভাই আল-ইমরান ও ব্যারিস্টার ইমামুল হাসান মিলে স্থানীয় ২০-২৫ জন সশস্ত্র সন্ত্রাসী লাগিয়ে তাদের তিন বোনের বসতবাড়িসহ প্রায় ২২ বিঘা জমি জোরপূর্বক দখল করে নেন।

অভিযোগে আরও বলা হয়, এলাকা চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ফিল্মি স্টাইলে জমি ও বসতবাড়ি দখল করা হয়। ২০২৩ সালের ১৮ জুন মাঠের জমি এবং ২০২৪ সালের ১৬ মার্চ বসতবাড়ির অধিকাংশ এলাকা দখল করে নেয়। এতে বাধা দিতে গেলে সন্ত্রাসীদের মারধর ও অস্ত্রের মুখে প্রাণের ভয়ে তারা ভিটেমাটি ছেড়ে সরে যেতে বাধ্য হন।

ভুক্তভোগী স্নেহলতা পারভীন জানান, অভিযুক্তরা সম্প্রতি পুনরায় একজোট হয়ে অবশিষ্ট জমিও দখলের ষড়যন্ত্র করছেন। একই সাথে প্রতিবাদ করলে গ্রামবাসী ও তাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই বিষয়ে ইতিপূর্বে বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলন থেকে ভূমিদস্যুদের হাত থেকে আত্মরক্ষা এবং এলাকাটিতে শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ তৈরিতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)