Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে লেবেলহীন ও মূল্যতালিকাবিহীন বীজ বিক্রি: প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৭ জুলাই,২০২৬, ০২:২৩ পিএম
যশোরে লেবেলহীন ও মূল্যতালিকাবিহীন বীজ বিক্রি: প্রতিষ্ঠানকে জরিমানা

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বারোবাজার এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে একটি বীজ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ও বারোবাজার এলাকায় বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে একটি বীজ বিক্রয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, চুড়ামনকাটি বাজারে অবস্থিত মেসার্স আবু সালেহ সিডস অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ পরিদর্শন করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তারা। পরিদর্শনের সময় দেখা যায়, বিভিন্ন ধরনের সবজি বীজের প্যাকেটে বাধ্যতামূলক লেবেল সংযুক্ত করা হয়নি। পাশাপাশি পণ্যের ক্রয় ও বিক্রয় মূল্য উল্লেখ ছিল না এবং কয়েকটি পণ্যে মেয়াদোত্তীর্ণের তারিখও উল্লেখ করা হয়নি, যা ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এসব অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে চুড়ামনকাটি ও বারোবাজার এলাকার বিভিন্ন মুদি ও কৃষি উপকরণের দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা, বিক্রয়মূল্য এবং বাজার পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। এ সময় ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা, পণ্যের সঠিক তথ্য প্রদর্শন এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন যশোর বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গণ কর্মকর্তা মো. রুহুল আমিন, জেলা পুলিশের একটি টিম এবং কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর জেলা শাখার প্রতিনিধিরা। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)