Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জ্বালানি খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকির সুফল পাচ্ছে জনগণ : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৩:০৭ পিএম
জ্বালানি খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকির সুফল পাচ্ছে জনগণ : প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ছবি: ধ্রুব নিউজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জনগণের প্রতি সরকারের নির্বাচনী অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতির কথা জানিয়ে বলেছেন, বৈশ্বিক এ পরিস্থিতিতে সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এ খাতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। এতে করে জনগণ সরাসরি সুবিধা পাচ্ছে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় যশোর কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, পৃথিবীতে ৮০টি দেশ তাদের জ্বালানি তেলের বাজার মূল্য বৃদ্ধি করেছে। কিন্তু একমাত্র বাংলাদেশ দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। মানুষের কল্যাণে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, তাই এই মুহূর্তে জ্বালানি তেলের কোনো সংকট নেই। হরমুজ প্রণালীতে তেল আমদানিতে ইরান সরকার যে পাঁচটি দেশের জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে। তিনি ওই দেশের সরকারকে এজন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারের শক্তিশালী কূটনৈতিক অবস্থানের কারণে এটি সম্ভব হয়েছে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কোনো রাজনৈতিক দল যখন তার দেশের জনগণের কাছে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে, তখন সেদেশের জনগণের কল্যাণ সাধিত হয়। বিএনপি'র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের সম্মান হিসেবে 'ফ্যামিলি কার্ড' ও অসহায় দরিদ্র মানুষের জন্য আর্থিক সাহায্যের যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অত্যন্ত দক্ষতার সাথে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে চলেছেন। যার অংশ হিসেবে এ দুঃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে এককালীন চেক বিতরণ করা হচ্ছে। প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, সরকার এপ্রিল থেকে আরও ৯০ দিনের চাহিদা মজুদ করার চেষ্টা করছে। তবে তিনি খাদ্যসামগ্রী চাহিদার তুলনায় অতিরিক্ত মজুদ না রাখার কথা জানান।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ১৫৩ জন দুঃস্থ ও অসহায়ের মাঝে ৪ লাখ ৫৯ হাজার টাকার চেক বিতরণ করেন। যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সমাজসেবা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম ও কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনজুরুল হক খোকন প্রমুখ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)