Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর ২৫০ শয্যা হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু; স্বজনদের খুঁজছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৯:৩৮ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ০৯:৪৪ পিএম
যশোর ২৫০ শয্যা হাসপাতালে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু; স্বজনদের খুঁজছে পুলিশ

অজ্ঞাতপরিচয় ব্যক্তি ছবি: ধ্রুব নিউজ

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ভোররাত সাড়ে চারটার দিকে হাসপাতালের চতুর্থ তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রনি নামে এক যুবক ওই ব্যক্তিকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। রনি জানান, যশোর সদর উপজেলার বটতলা এলাকায় রাস্তার পাশে তাঁকে অসুস্থ ও অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে মানবিক কারণে তিনি উদ্ধারের উদ্যোগ নেন। হাসপাতালে ভর্তির পর থেকে রনিই তাঁর দেখাশোনা করছিলেন, তবে এখন পর্যন্ত তাঁর কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।

হাসপাতালের সিনিয়র নার্স নাসরিন আক্তার জানান, ভর্তির পর থেকে কোনো স্বজন না আসায় ওই ব্যক্তিকে ‘অজ্ঞাত’ হিসেবেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার ভোরে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. রেজাউল ইসলাম প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি শনাক্তকরণের সুবিধার্থে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত কোতোয়ালি থানার পুলিশ সদস্য সোহেল রানা জানান, মৃত্যুর বিষয়টি থানায় অবহিত করা হয়েছে। নিহতের সঠিক পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) গ্রহণসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে যে, যদি কেউ ছবিতে থাকা ব্যক্তির পরিচয় বা তাঁর পরিবারের সন্ধান জানেন, তবে অবিলম্বে যশোর কোতোয়ালি থানায় যোগাযোগ করুন।

 

(প্রতিবেদনে ব্যবহৃত ছবি যথেষ্ট স্পর্শকাতর। হৃদরোগী ও অসুস্থ ব্যক্তিদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।)

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)