Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৮ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫জন নিহত

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১০:০২ পিএম
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ,২০২৬, ১১:১৭ পিএম
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৫জন নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও দুজন পুরুষ। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে তাদের সবার বাড়ি গাইবান্ধা এবং তারা একই পরিবারের বলে তাৎক্ষণিক ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম কালের কণ্ঠকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে গোহালিয়াবাড়ী-সল্লা এলাকায় এলে ট্রেনে কাটা পড়ে ৫ জন মারা যায়। 

তিনি আরো জানান, তারা রেললাইনের ওপর বসে ছিলেন। তাদের বাড়ি গাইবান্ধায়।

রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে কাজ করছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)