Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে পুকুরের পানিতে নিভে গেল দেড় বছরের শিশু আহানের প্রাণ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ,২০২৬, ০৮:৩৮ পিএম
যশোরে পুকুরের পানিতে নিভে গেল দেড় বছরের শিশু আহানের প্রাণ

ছবি: সংগৃহীত

বাড়ির উঠানে সবার চোখের সামনেই খেলা করছিল শিশুটি। মা-বাবা ব্যস্ত ছিলেন ঘরের কাজে। কিন্তু সেই সুযোগে টলমল পায়ে হাঁটতে হাঁটতে শিশুটি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। মুহূর্তের অসাবধানতায় বাড়ির পাশের পুকুরের পানি কেড়ে নিল দেড় বছরের শিশু আহানের প্রাণ।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। মৃত আহান যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের খড়িসাঙ্গা গ্রামের চিন্ময় রায়ের ছেলে। মাত্র ১৮ মাস বয়সী এই শিশুর অকাল বিদায়ে গোটা এলাকায় শোকের স্তব্ধতা নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির উঠানে খেলছিল আহান। পরিবারের সদস্যরা তখন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। সবার অলক্ষ্যে শিশুটি হাঁটতে হাঁটতে বাড়ির পাশের নিজস্ব পুকুরের কাছে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যায়। কিছুক্ষণ পর আহানকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। দীর্ঘক্ষণ পর পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে আর্তনাদ করে ওঠেন তারা।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যায় আহান।

একমাত্র সন্তানকে হারিয়ে বাবা চিন্ময় রায় ও পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। তাদের এই আহাজারিতে খড়িসাঙ্গা গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন হৃদয়বিদারক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)