Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৫ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০ কোটি টাকা আত্মসাতে আলোচিত নীলাকে অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৪ মার্চ,২০২৬, ০৮:৪৬ পিএম
১০ কোটি টাকা আত্মসাতে আলোচিত নীলাকে অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন

ছবি: প্রতীকী

প্রতারণার মাধ্যমে ১০ কোটি টাকা আত্মসাৎকারী ফারজানা ইয়াসমিন নীলাকে আরও একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন জানানো হয়েছে। গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মুস্তাফিজুর রহমান আদালতে এই আবেদন করেন। অভিযুক্ত ফারজানা ইয়াসমিন নীলা বরিশালের স্বর্গছোঁয়া বিএম কলেজ রোডের কাজী এম এ মজিদের স্ত্রী এবং বর্তমানে ঢাকার বনানীর বাসিন্দা।

মামলার অভিযোগে জানা গেছে, যশোরের অভয়নগর উপজেলার দক্ষিণ নওয়াপাড়ার মৃত আশরাফের ছেলে কয়লা ব্যবসায়ী শাহ আলমের সাথে ফারজানা ইয়াসমিন নীলার পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে নীলা, তাঁর স্বামী কাজী এম এ মজিদ, ছেলে অনন্ত আরমান কাব্য ও মেয়ে নন্দিতা মেহজাবিন ব্যবসা করার কথা বলে ২০২৪ সালের ২০ আগস্ট ১০ শতাংশ লভ্যাংশের শর্তে শাহ আলমের কাছ থেকে তিন কোটি টাকা ধার নেন। প্রথম দিকে একবার ২১ লাখ টাকা লভ্যাংশ দিলেও পরবর্তীতে আর কোনো টাকা তারা পরিশোধ করেননি।

ভুক্তভোগী শাহ আলম তাঁর পাওনা তিন কোটি টাকাসহ লভ্যাংশ ফেরত চাইলে নীলা গড়িমসি শুরু করেন। দীর্ঘ সময় টাকা ফেরত না পেয়ে তিনি ২০২৫ সালের ২৪ জুন নীলাসহ চারজনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে অন্য একটি মামলায় অভিযুক্ত নীলা কারাগারে আটক রয়েছেন। বিষয়টি জানতে পেরে এই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে বর্তমান মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য আদালতে আবেদন করেছেন।

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)