বেনাপোল প্রতিনিধি
আধুনিক স্বাস্থ্যসেবার নতুন যাত্রা শুরু ‘সততা ডায়াগনস্টিক সেন্টার’ ছবি: বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার নাভারণে আধুনিক চিকিৎসা নির্ণয় (ডায়াগনস্টিক) সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করেছে ‘সততা ডায়াগনস্টিক সেন্টার’। নাভারণ সরকারি হাসপাতালের ঠিক সামনেই গড়ে তোলা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার জন্য জেলা শহর বা দূরের হাসপাতালে ছুটে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প খরচে নির্ভুল ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কেন্দ্রটি পরিচালিত হচ্ছে।