Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ৩ জুলাই,২০২৬, ০৯:০১ পিএম
চৌগাছায় ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন

শুক্রবার বিকেল ৩টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। ছবি: সংগৃহীত

যশোরের চৌগাছা উপজেলায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘ডা. আনিসুজ্জামান হাসপাতাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতালটি চৌগাছাসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজতর করবে। এর ফলে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় বাসিন্দাদের দূর-দূরান্তে যাওয়ার প্রবণতাও হ্রাস পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

হাসপাতালটি চালুর মাধ্যমে স্থানীয় চিকিৎসাসেবার মানোন্নয়ন ঘটবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারা হাসপাতালটিতে সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা প্রদানের দাবি জানিয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)