Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইসলামী ব্যাংক যশোর শাখায় আলেম ও ওলামাদের নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই,২০২৬, ০৮:০২ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১২:০৭ এ এম
ইসলামী ব্যাংক যশোর শাখায় আলেম ও ওলামাদের নিয়ে মতবিনিময় সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাসব্যাপী চলমান গ্রাহক সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামী দিনের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাসব্যাপী চলমান গ্রাহক সেবা ক্যাম্পেইনের অংশ হিসেবে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ইসলামী ব্যাংক যশোর শাখা কার্যালয়ে স্থানীয় বিশিষ্ট আলেম, ওলামা মাশায়েখদের নিয়ে এই সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোন প্রধান শফিউল আজম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক যশোর শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো. জামিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর আমিনিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাখাওয়াত হোসেন।

ব্যাংকের এফএভিপি শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মো. জামিনুর রহমান। এরপর আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও ধর্মীয় নেতৃবৃন্দ ব্যাংকিং সেবার বিভিন্ন কল্যাণমুখী দিক নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যশোর ক্যান্টনমেন্ট কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি অধ্যাপক ড. তবিবুর রহমান, আরবপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাসুদ উর রহমান, হুসাইন (রা.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাসান আল মামুন লাল, নাজির শংকরপুর প্রফেসরপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ, জিরাট ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আবু জাফর মো. সিদ্দিকুর রহমান এবং খুলনা বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে জোন প্রধান মো. শফিউল আজম ব্যাংকের শরী'আহ ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং ধারাকে আরও বেগবান করতে আলেম সমাজের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।

সবশেষে হাফেজ মো. নুরুন্নবীর পরিচালনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)