Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী টিটোর যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৫:২১ পিএম
১০০ গ্রাম হেরোইন রাখার দায়ে মাদক ব্যবসায়ী টিটোর যাবজ্জীবন কারাদণ্ড

মাদক ব্যবসায়ী টিটো ছবি: ধ্রুব নিউজ

হেরোইন উদ্ধারের মামলায় যশোর শহরের চাঁচড়া পশ্চিমপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী টিটোকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৩ সেপ্টেম্বর) যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামি টিটো যশোর শহরের চাঁচড়া পশ্চিমপড়ার শফিউদ্দিনের ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৩ মে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি আভিযানিক দল টিটোর বাড়িতে অভিযান চালায়। এ সময় টিটোকে আটক করা হয় এবং তাঁর ঘর তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে আটক টিটোর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই তাসলিমা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আসামি টিটোর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত টিটো বর্তমানে যশোর জেলা কারাগারে রয়েছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)