Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুরে দুই সাবেক প্রেসক্লাব সভাপতিকে স্মরণ

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর,২০২৬, ০৭:৪১ পিএম
কোটচাঁদপুরে দুই সাবেক প্রেসক্লাব সভাপতিকে স্মরণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রেসক্লাবের সাবেক দুই সভাপতি মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকতায় তাঁদের অবদান ও কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেছেন সহকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় প্রেসক্লাব কোটচাঁদপুরের কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলমগীর খান।

স্মরণসভায় বক্তারা বলেন, শেখ নজরুল ইসলাম ও খন্দকার শামসুজ্জামান কোটচাঁদপুরের সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘদিন দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তাঁদের সততা, নিষ্ঠা ও সাংবাদিকতায় অবদান সহকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের মৃত্যুতে স্থানীয় সাংবাদিকতায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহ জামান, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি খন্দকার আব্দুল্লাহ বাশার, সাংবাদিক খায়রুল ইসলাম সাথী, কামাল হাওলাদার, রফিক মন্ডল, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম রেজা, বিএম ওয়াদুদসহ স্থানীয় সাংবাদিকরা।

স্মরণসভা শেষে মরহুম শেখ নজরুল ইসলাম ও মরহুম খন্দকার শামসুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাসপাতাল মসজিদের ইমাম আব্দুল্লাহ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)