Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৮:০৮ পিএম
যশোরে আলাদা অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

যশোরে পৃথক দুটি অভিযানে ১৯ কেজি গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (২২ আগস্ট) রাতে তাঁদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, শনিবার রাত ৮টার দিকে যশোর-মাগুরা সড়কের রাজাপুর জামতলা এলাকায় মাগুরাগামী ‘সায়রা পরিবহন’ নামে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, যশোর সদরের মাদক ব্যবসায়ী মঞ্জুরা ওরফে বুড়ি, কুষ্টিয়ার দৌলতপুরের মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, কুষ্টিয়ার দৌলতপুরের মাদক ব্যবসায়ী সোহেল রানা, যশোর শহরের বারান্দিপাড়া বটতলার মাদক ব্যবসায়ী আব্দুল গনি। অন্যদিকে, দ্বিতীয় অভিযানে রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের বারান্দিপাড়া ঢাকা রোড এলাকার একটি ইজিবাইক গ্যারেজ থেকে ৩ কেজি গাঁজাসহ যশোর শহরের বারান্দিপাড়া খেজুর বাগান এলাকার মাদক ব্যবসায়ী মামুন হোসেনকে আটক করা হয়।

আটক ৫ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)