Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অস্ত্র মামলায় মণিরামপুরের তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ০৯:৪৮ পিএম
অস্ত্র মামলায় মণিরামপুরের তাছের গাজীর ১০ বছরের কারাদণ্ড

সাজাপ্রাপ্ত তাছের গাজী ছবি: ধ্রুব নিউজ

যশোরে এক অস্ত্র মামলায় তাছের গাজী নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার যশোর স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আইরিন পারভীন এক রায়ে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত তাছের গাজী মণিরামপুর উপজেলার পাড়ালা গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৫ সালের ২৯ এপ্রিল মণিরামপুর থানা-পুলিশ কমলাপুর গ্রামের সাতনল বড় পোল ব্রিজের ওপর থেকে সন্দেহজনকভাবে তাছেরকে থামার সংকেত দেয়। এ সময় তাছের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) খান আলী আকবর বাদী হয়ে তাছেরের বিরুদ্ধে মণিরামপুর থানায় অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মণিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) শেখ তাসমীম আলম অভিযুক্ত তাছেরের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আসামি তাছের গাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত তাছের গাজী বর্তমানে কারাগারে আটক রয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)