Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মেসের বাজার করা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

কোটচাঁদপুর প্রতিনিধি কোটচাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ১০:৩৯ পিএম
মেসের বাজার করা নিয়ে বন্ধুর ছুরিকাঘাতে পলিটেকনিক ছাত্র নিহত

ছবি: সংগৃহীত

মেসের বাজার করা নিয়ে বাকবিতণ্ডার জেরে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় একটি মেসে ২০ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত অপর রুমমেটকে আটক করেছে পুলিশ।

নিহত কাউসার আলী ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র ও হরিনাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের বাসিন্দা। আটক অভিযুক্ত লিখন সদর উপজেলার শৈলমারী গ্রামের বাসিন্দা ও বাড়িবাথান মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লিখন ও কাউসার শহরের মহিলা কলেজ পাড়ার একটি মেসে একসাথে থাকতেন। সন্ধ্যায় মেসের বাজার করাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কাউসার তার রুমমেট লিখনকে থাপ্পড় দিলে ক্ষিপ্ত হয়ে লিখন পাশে থাকা ছুরি দিয়ে কাউসারের পিঠে আঘাত করে। এ সময় দুজনের হাতাহাতিতে লিখনও আহত হয়। পরবর্তীতে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদউজ্জামান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত অভিযুক্ত লিখনকে আটক করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে পুলিশ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)