Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে স্বর্ণ কারিগর আল আমিন হত্যা মামলার আসামি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ২৩ আগস্ট,২০২৬, ১১:৫২ এ এম
যশোরে স্বর্ণ কারিগর আল আমিন হত্যা মামলার আসামি আটক

 স্বর্ণ কারিগর আল আমিন হোসেন (২৯) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি সৌরব হোসেন তুষারকে (২৮) যশোর সদর উপজেলার রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প। মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সৌরব হোসেন তুষার যশোর শহরের কোতোয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দীপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, নিহত আল আমিন হোসেন পেশায় একজন স্বর্ণ কারিগর ছিলেন এবং যশোর শহরের চৌরাস্তা মোড়ের স্বর্ণপট্টিতে তার একটি দোকান রয়েছে। গত ২০ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে তিনি দোকানে থাকাকালীন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুঠোফোনে জানান, একজন ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে হাসপাতালে নিতে হবে। এ জন্য তাকে দ্রুত বারান্দীপাড়া লিচুতলা এলাকায় যেতে বলা হয়।

ফোন পেয়ে আল আমিন মোটরসাইকেলযোগে লিচুতলার উদ্দেশ্যে বের হয়ে যান। এর পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই দিনই বিকেল সোয়া ৪টার দিকে স্বজনরা খবর পান, বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিনের মরদেহ পড়ে রয়েছে। পরে স্বজনরা গিয়ে লিচুতলা মাদ্রাসার পেছনে একটি মেহগনি বাগানে তার গলাকাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার তদন্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) ভোর ৬টা ৫ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরব হোসেন তুষারকে আটক করে র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)