Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নির্জনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৫:০৩ পিএম
নির্জনে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মরদেহের পাশে এই মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের বারান্দিপাড়া লিচুতলা এলাকার একটি নির্জন সেগুনবাগান থেকে আল-আমিন ওরফে 'পেরেক আলামিন' (২৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জনৈক বাবুর সেগুনবাগানের ভেতর এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার তাৎক্ষণিক কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় কারা বা কতজন মিলে এ ঘটনা ঘটিয়েছে, তা স্পষ্ট হওয়া যায়নি। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের খালাতো ভাই হাসান এসে মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে কোতোয়ালি থানা, পুলিশ ফাঁড়ি এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নির্জন এলাকায় সুযোগ বুঝে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)