Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ৭ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে বাস তল্লাশি করে ২ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ৬ জুন,২০২৬, ০৬:০৫ পিএম
যশোরে বাস তল্লাশি করে ২ হাজার পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

ছবি: ধ্রুব নিউজ

দুই হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইকরামুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে র‍্যাব। শনিবার দুপুরে যশোর সদরের মালঞ্চি এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক ইকরামুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া এলাকার হাবিবুর গাইনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা গেছে, র‍্যাবের একটি আভিযানিক দল সকালে মালঞ্চির যশোর-বেনাপোল সড়কে অবস্থান নেয়। এ সময় সাতক্ষীরা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লোকাল বাস মালঞ্চি পৌঁছালে তা থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী ইকরামুল ইসলামকে সন্দেহজনকভাবে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে ২ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ইকরামুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)