Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মোটরসাইকেল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে যশোরে যুবককে ছুরিকাঘাত, মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৬:০৭ পিএম
মোটরসাইকেল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে  যশোরে যুবককে ছুরিকাঘাত, মোবাইল ছিনতাই

ছুরিকাঘাতে আহত মিরাজ ছবি: ধ্রুব নিউজ

 

যশোরে মোটরসাইকেল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে মিরাজ হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহত মিরাজ হোসেন যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার বাসিন্দা। তিনি মুনসুর আলীর ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে শহরের লিচুতলা ব্রিজের পাশে পিন্টুর মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেল বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে মিরাজকে একা পেয়ে তার ওপর হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, শেখহাটি এলাকার সমিরের ছেলে হৃদয় (২৪), সাজিদ (২২), ঝুমঝুমপুর চান্দের মোড় এলাকার শরিফুল ইসলাম টগরের ছেলে বর্ষণ (২১) এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জন মিলে মিরাজের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ধারালো চাকু দিয়ে তার বুকের বাম পাশে ও বাম উরুর পেছনের অংশে আঘাত করে রক্তাক্ত জখম করে। পরে হামলাকারীরা তার কাছে থাকা একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মিরাজকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ধ্রুব/টিএম

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)