Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৩ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

এশিয়ান টিভির শামীমের বিরুদ্ধে প্রেসক্লাবে আইনজীবীর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৩ মে,২০২৬, ০৯:১৫ পিএম
এশিয়ান টিভির শামীমের বিরুদ্ধে প্রেসক্লাবে আইনজীবীর অভিযোগ

মামলা পরিচালনা বাবদ পাওনা টাকা না দিয়ে উল্টো আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হাসিবুর রহমান শামীমের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী মোক্তাদিরুল হক বুধবার (১৩ মে) প্রেসক্লাব যশোরের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকার হাজী লিয়াকত আলীর ছেলে হাসিবুর রহমান শামীম সম্প্রতি আইনজীবী মোক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি মামলা করার বিষয়ে আলোচনা করেন। মামলা পরিচালনার খরচ বাবদ উভয়ের মধ্যে ১০ হাজার টাকার মৌখিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, গত ৬ মে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শামীমের পক্ষে মামলাটি দাখিল করেন আইনজীবী মোক্তাদিরুল হক। ওই দিন শামীম আইনজীবীকে মাত্র এক হাজার টাকা প্রদান করেন এবং বাকি টাকা পরে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চলে যান।

কয়েক দিন অতিবাহিত হওয়ার পর আইনজীবী পাওনা ৯ হাজার টাকা চাইলে শামীম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি আইনজীবীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ জীবননাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রতিকার চেয়ে এবং জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল বুধবার ওই সাংবাদিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী মোক্তাদিরুল হক।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)