Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঢাকা ওয়াসার সাবেক এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০১:৫৩ পিএম
ঢাকা ওয়াসার সাবেক এমডি’র দেশত্যাগে নিষেধাজ্ঞা

অর্থ পাচারের অভিযোগে থাকা ঢাকা ওয়াসার অপসারণকৃত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম বেপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সিআইডিকে সরবরাহের জন্য একাধিক সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এর আগে সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম, অর্গানাইজড ক্রাইমের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত সালাম বেপারী, তার স্ত্রী এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত দেশি-বিদেশি মুদ্রা পাচার করে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছে বলে জানা যায়।

অর্থ পাচারের অভিযোগ সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্তদের বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ অভিযুক্ত ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা তথ্য সরবরাহের জন্য যথাযথ প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষকে আদেশ দেওয়া প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন বিচারক।

ধ্রুব/এস

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)