Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০২:২৬ পিএম
চারতলা ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিক গুরুতর আহত

চারতলা ভবন থেকে পড়ে বিল্লাল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত বিল্লাল হোসেন (৪৫) যশোর কোতোয়ালী থানাধীন ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি তাইজেল মোল্লার ছেলে এবং পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটপাড়া গ্রামের শফিয়ার রহমানের বাড়িতে নির্মাণ কাজ করছিলেন বিল্লাল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি চারতলা ভবনের উপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ধ্রুব/এস 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)