Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ মার্কিন-ইসরাইলি হামলা

১৯৩ শিশু নিহত ইরানে

ধ্রুব ডেস্ক ধ্রুব ডেস্ক
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ,২০২৬, ০৪:১৫ পিএম
১৯৩ শিশু নিহত ইরানে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি হামলায় ইরানে এখন পর্যন্ত ১৯৩ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সী একটি আট মাসের মেয়ে শিশু রয়েছে। খবর আল-জাজিরার।

মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে ফাতেমেহ মোহাজেরানি নিহত শিশুদের ছবিসংবলিত একটি বোর্ডের সামনে দাঁড়িয়ে এ তথ্য জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এ খবর জানিয়েছে।

মোহাজেরানি বলেন, হামলায় একটি চার মাস বয়সী শিশুও আহত হয়েছে।

সংবাদ ব্রিফিংয়ে তিনি স্বাস্থ্যখাতে হামলার বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, এ পর্যন্ত হামলায় ১১ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।

তিনি আরো জানান, হামলায়

  • ৫২টি স্বাস্থ্যসেবা ইউনিট,
  • ২৯টি চিকিৎসা কেন্দ্র,
  • ১৯টি জরুরি সেবা ইউনিট এবং
  • ১৬টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে।   

এর মধ্যে চারটি অ্যাম্বুলেন্স ও একটি উদ্ধারকারী হেলিকপ্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

ইরান সরকারের দাবি, এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার ও যুদ্ধ আইনের গুরুতর লঙ্ঘন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)