Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিএনপি নেতা আলমগীর হত্যা, প্রিন্সের দুই দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৭:০৭ পিএম
বিএনপি নেতা আলমগীর হত্যা, প্রিন্সের দুই দিনের রিমান্ড

যশোরের বিএনপি নেতা ও ব্যবসায়ী আলমগীর হোসেন হত্যা মামলায় গ্রেফতারকৃত অকিল ইসলাম প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১৩ জুলাই) রিমান্ড আবেদনের শুনানি শেষে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন।

আসামি অকিল ইসলাম প্রিন্স শহরের রায়পাড়া তুলোতলা এলাকার সাইফুল ইসলাম রিপনের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি সন্ধ্যায় ব্যবসায়ী আলমগীর হোসেন অফিস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে শংকরপুর ইসহাক সড়কের সাবেক কাউন্সিলর নয়নের অফিসের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন আলমগীর হোসেন। এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে জামাই পরশ ও সাগরসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

মামলাটি তদন্তকালে পুলিশ জামাই পরশ, সাগর, মিশুক, ফাহিম কাজী, ভাইপো রাকিব ও মনিরুল ইসলামকে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিরা আদালতে জবানবন্দি দেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডে অস্ত্র সরবরাহকারী হিসেবে জড়িত থাকার অভিযোগে আত্মসমর্পণকারী প্রিন্সকে এই মামলায় আদালতের আদেশে গ্রেফতার দেখানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রিন্সের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে আজ সোমবার শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)