Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ধার পরিশোধ না করায় ইটভাটা ব্যবসায়ী মুরাদের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১৩ জুলাই,২০২৬, ০৬:৫২ পিএম
ধার পরিশোধ না করায় ইটভাটা ব্যবসায়ী মুরাদের ৪ বছরের কারাদণ্ড

ছবি: প্রতীকী

ধারের টাকা পরিশোধ না করে প্রতারণার দায়ে যশোরের ইটভাটা ব্যবসায়ী মুরাদ হোসেনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ জুলাই) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আছাদুল ইসলাম এক রায়ে এই আদেশ দেন।

সজাপ্রাপ্ত মুরাদ হোসেন যশোর সদর উপজেলার গোপালপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, যশোর শহরতলীর চাঁচড়া এলাকার বাসিন্দা মাসুম মোড়লের সাথে আসামি মুরাদ হোসেনের পূর্বপরিচয় ও সুসম্পর্ক ছিল। একপর্যায়ে মুরাদ তাঁর ব্যবসায়িক সমস্যার কথা জানিয়ে মাসুম মোড়লের কাছে আর্থিক সহযোগিতা চান। এর প্রেক্ষিতে ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি মাসুম মোড়ল নিজ বাড়িতে সাক্ষীদের উপস্থিতিতে মুরাদ হোসেনকে নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা ধার দেন। টাকা গ্রহণের সময় আসামি নির্ধারিত সময়ের মধ্যে তা ফেরত দেওয়ার অঙ্গীকার করে ১৫০ টাকার স্ট্যাম্পে একটি চুক্তিনামা সম্পাদন করেন এবং তাঁর নিজস্ব ব্যাংক হিসাবের একটি চেক মাসুম মোড়লকে প্রদান করেন। পরবর্তীতে টাকা পরিশোধ না করায় মাসুম মোড়ল আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত এই রায় ঘোষণা করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)