Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জালিয়াতি করে কর্মচারী নিয়োগের অভিযোগ, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০২:০১ পিএম
জালিয়াতি করে কর্মচারী নিয়োগের অভিযোগ, প্রধান শিক্ষকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

ছবি: প্রতীকী

জালিয়াতি করে কর্মচারী নিয়োগ এবং ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর আদালতে একটি মামলা হয়েছে। যশোরের মনিরামপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে এই মামলা হয়। আজ বৃহস্পতিবার মামলাটি করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুনছুরুর রহমান। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন—বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী, সাবেক সভাপতি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এবং সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার দত্ত।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটির মেয়াদ গত ২০২১ সালে শেষ হয়ে যায়। এরপর আসামিরা পরস্পর যোগসাজশ করে একটি ভুয়া কমিটি তৈরি করেন । সেই কমিটির কাগজপত্র দেখিয়ে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যসহ অন্যান্য বৈধ সদস্যদের স্বাক্ষর জাল করে তারা অফিস সহায়ক, আয়া ও নিরাপত্তাকর্মী পদে তিনজনকে অবৈধভাবে নিয়োগ দেন । এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আসামিরা মোট ৪২ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন বলে বাদী মামলায় উল্লেখ করেন। অভিযোগে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্ত সেই তিন কর্মচারী এখন পর্যন্ত বিদ্যালয়ে যোগদান করেননি এবং কোনো বেতন-ভাতাও উত্তোলন করেননি।

চলতি বছরের ৮ জুন বিষয়টি জানতে পেরে মামলার বাদী মোহাম্মদ মুনছুরুর রহমানসহ অন্যান্য সদস্যরা স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করেন। তবে অভিযুক্তরা এই অভিযোগ সরাসরি অস্বীকার করেন। স্থানীয়ভাবে এই ঘটনার কোনো সুরাহা করতে ব্যর্থ হয়ে অবশেষে বাদী আদালতের দ্বারস্থ হয়েছেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)