Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নওয়াপাড়ায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জুলাই,২০২৬, ০৮:৫০ পিএম
নওয়াপাড়ায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পালপাড়া (শিমুলতলী) এলাকার একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মোবারক সরদারের ভাড়া বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম অন্তিক বৈরাগী। তিনি সঞ্জয় বৈরাগীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে ঘরের ভেতর অন্তিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভোরের কোনো এক সময় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

স্থানীয় বাসিন্দারা জানান, অন্তিক দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে চরম একাকীত্বের মধ্যে ছিলেন। বাবার সঙ্গে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ ছিল না এবং মায়ের সঙ্গেও সম্পর্ক ছিল সীমিত। তার এই একাকীত্ব দূর করতে পরিবারের পক্ষ থেকে বিয়েও দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন আগে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এর পরই এই ঘটনা ঘটল।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)