Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে লোন দেওয়ার টাকা আত্মসাতের অভিযোগে মাহমুদা জামানসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুন,২০২৬, ০৮:৪৩ পিএম
যশোরে লোন দেওয়ার টাকা আত্মসাতের অভিযোগে মাহমুদা জামানসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা

যশোরে লোন দেওয়ার টাকা আত্মসাতের অভিযোগে মাহমুদা জামানসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা ছবি: নিজস্ব প্রতিবেদক

যশোরে ব্যাংক থেকে মোটা অংকের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৩ লাখ ২৬ হাজার টাকা আত্মসাত ও প্রাণনাশের হুমকির অভিযোগে বহুলালোচিত মাহমুদা জামান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা মামলা হয়েছে। যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার হেদায়েত হোসেনের ছেলে মিরাজ হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন।
সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতোয়ালি থানার ওসিকে।
আসামিরা হচ্ছে- যশোর সদরের সদুল্যাপুর গ্রামের বহুলালোচিত মাহমুদা জামান ও তার দুই ভাই শামীম হোসেন ও মাহিম হোসেন।
মামলার অভিযোগে জানা যায়, আসামি বিভিন্ন সময় নিজেকে ব্যাংক কর্মকর্তা, এনজিও'র উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। আসামি মাহমুদার সাথে পরিচয় সূত্রে ধরে মিরাজের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। এরপর আসামি মাহমুদা ট্রাস্ট ব্যাংক থেকে মিরাজকে মোটা অংকের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেয়। এজন্য ৫ লাখ টাকা এবং কয়েকটি ব্ল্যাংক চেক প্রয়োজন বলে জানায় মাহমুদা।
মিরাজ সরল বিশ্বাসে ২০২৩ সালের ১৬ আগস্ট থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে আসামিকে মোট ৩ লাখ ২৬ হাজার টাকা প্রদান করেন। বিনিময়ে দুই মাসের মধ্যে ঋণের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো ঋণ করে দিতে পারেনি মাহমুদা। পরে টাকা ফেরত চাইলে আসামি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। গত ১ মার্চ দুপুরে মিরাজের কর্মস্থল জেল রোডস্থ হেলাল বুক ডিপোতে আসামিরা উপস্থিত হয়। এ সময় মিরাজ পাওনা টাকা ফেরত চাইলে আসামিরা তাকে মারপিট করতে যায়। একপর্যায়ে টাকা ফেরত দেবে না বলে হুমকি দিয়ে আসামিরা চলে আসে। বিষয়টি মীমাংসার ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)