চৌগাছা (যশোর) প্রতিনিধি
চৌগাছায় গ্রাম আদালতের কর্মশালা ছবি: ধ্রুব নিউজ
যশোরের চৌগাছা উপজেলায় ফেব্রুয়ারি-২০২৪ থেকে মে ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতে ৭৪৭ টি মামলা দায়ের হয়ছে। এর মধ্যে নিষ্পত্তি হয়ছে ৭৩৯ টি মামলা এবং সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ছে ৭২৫ টি মামলার। মামলা বাবদ ক্ষতিপূরণ আদায় হয়ছে ১ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ১৫০ টাকা। এসব তথ্য উঠে এসেছে দিনব্যাপী এক কর্মশালায়। মঙ্গলবার চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চৌগাছায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনীব, চৌগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আমীন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেসবাহ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক আজিজুর রহমানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান।
ধ্রুব/টিএম