Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১০ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি  হিসাবে কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ

ক্রীড়া ডেস্ক ক্রীড়া ডেস্ক
প্রকাশ : বুধবার, ১০ জুন,২০২৬, ১২:১৩ পিএম
আপডেট : বুধবার, ১০ জুন,২০২৬, ১২:০১ পিএম
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি  হিসাবে কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদ

কেন্ট কাউন্টি ক্রিকেট ক্লাবের হোম গ্রাউন্ডে হাসান মাহমুদ ছবি: কেন্ট ক্রিকেট অফিসিয়াল

চোটের কারণে গত কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) মাঝপথে 'লিজেন্ডস অব রূপগঞ্জ'-এর হয়ে মাঠে ফিরেছিলেন। তবে এবার ডানহাতি পেসার হাসান মাহমুদের সামনে এলো ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে খেলার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি।

ইংলিশ কাউন্টি ক্লাব কেন্ট আজ আনুষ্ঠানিকভাবে হাসান মাহমুদকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাবটির অফিশিয়াল ওয়েবসাইটে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে হাসান বলেন:

"কেন্টের মতো একটি ঐতিহ্যবাহী ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। এটা শুধু আমার একার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যই একটি গর্বের মুহূর্ত।"

কেন্টের হয়ে হাসান মাহমুদের ম্যাচের সূচি

কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমে কেন্টের হয়ে মোট ৬টি ম্যাচ খেলবেন হাসান মাহমুদ। তার এই সফরটি মূলত দুই ভাগে বিভক্ত থাকবে:

প্রথম ভাগ (জুন): আগামী ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কেন্টের জার্সিতে হাসান মাহমুদের অভিষেক হতে পারে। এরপর ১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে নিজেদের পরের ম্যাচটি খেলেই বাংলাদেশে ফিরে আসবেন তিনি।

দ্বিতীয় ভাগ (সেপ্টেম্বর): এরপর সেপ্টেম্বর মাসে কাউন্টি মৌসুমের শেষ ৪টি ম্যাচ খেলতে আবারও ইংল্যান্ডের বিমান ধরবেন এই পেসার।

নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হাসান

কাউন্টির এই অধ্যায়টিকে স্মরণীয় করে রাখতে মুখিয়ে আছেন হাসান মাহমুদ। কেন্টের প্রধান কোচ অ্যাডাম হোলিওক এবং ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুকের সাথে নিজের ভূমিকা নিয়ে ইতোমধ্যে আলোচনা সেরে নিয়েছেন তিনি। কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান জানান, "আমি কঠোর পরিশ্রম করতে ও দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলে আমি কী ভূমিকা রাখব এবং আমার কাছে ক্লাবের প্রত্যাশা কী, তা নিয়ে কোচ ও ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।"

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিয়ম অনুযায়ী, কাউন্টির প্রতিটি দল সর্বোচ্চ ৪ জন বিদেশি ক্রিকেটার রেজিস্ট্রেশন করাতে পারে, যার মধ্যে ম্যাচ ডে-তে মূল একাদশে খেলতে পারেন ২ জন।

হাসান মাহমুদকে স্কোয়াডে ভেড়ানো প্রসঙ্গে কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুক বলেন, "আমাদের দলে হাসানকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। মৌসুমের শেষভাগে এসে তার অন্তর্ভুক্তি আমাদের বোলিং আক্রমণে আন্তর্জাতিক মানের পেস ও ধার যোগ করবে। হাসান আসায় আমাদের স্কোয়াড আরও শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ হলো।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)