Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

শহিদুল ইসলাম বাঘারপাড়া প্রতিনিধি শহিদুল ইসলাম বাঘারপাড়া প্রতিনিধি
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই,২০২৬, ০৯:০৯ পিএম
বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট

বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির প্রীতি ফুটবল টুর্নামেন্ট ছবি: শহিদুল ইসলাম বাঘারপাড়া প্রতিনিধি

ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে যশোরের বাঘারপাড়া চৌরাস্তা বাজার বণিক সমিতির উদ্যোগে শনিবার বিকেলে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে চৌরাস্তা বাজারের পশ্চিম পাশের ব্যবসায়ী দল ও পূর্ব পাশের ব্যবসায়ী দল অংশ নেয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ের খেলা শেষে উভয় দল ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উৎসাহে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। তিনি বলেন, "খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলে। ব্যবসায়ীদের ব্যস্ত কর্মজীবনের মাঝেও এমন ব্যতিক্রমী আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সুস্থ বিনোদনের পাশাপাশি এ ধরনের আয়োজন সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করবে।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা। তিনি আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিত ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌরাস্তা বাজার বণিক সমিতির সভাপতি মশিউল আজম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা।
আয়োজকরা জানান, বাজারের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপস্থিত ব্যবসায়ী ও দর্শকরাও এ আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)